ইমাম আ’লা হযরত (রহঃ) এর লিখিত বিখ্যাত নাতে রাসুলের কাব্যানুবাদ
♦ইমাম আ’লা হযরত (রহঃ) এঁর লিখিত বিখ্যাত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১.সবছে আওলা ও আলা হামারা নবী, সবছে বালা ও আলা হামারা নবী।ভিডিও দেখুন
★সবার সেরা,রবের পেয়ারা,তিঁনি আমাদের নূর নবীজী,
★ভালোর চেয়ে ভালো,সেরাদের সেরা,আমাদের নূর নবীজী।★★
২. আপনে মাওলাকা পেয়ারা,হামারা নবী,
দোনো আলমকা দুলহা,হামারা নবী।
★আঁপন প্রভূর প্রিয়ভাজন,আমাদের নূর নবীজী,
★দুই ভূবনের অতিথি,তিঁনি আমাদের নূর নবীজী।।★★
৩. বজমে আখেরকা শামা,ফেরুজা হুয়া,নুরে অয়াউয়ালকা জলওয়া,হামারা নবী।
★সবার শেষে ধরার মাঝে,জ্বললো যে তাঁর নুরের বাতি।
★সবার আগে যে নুর পয়দা,নবীজী তাঁর প্রতিচ্ছিবি।।★★
৪. জিসকা শায়া হ্যায়,আরশে খোদা পর জুলুছ,
হ্যায় উয়হ সুলতানে,ওয়ালা হামারা নবী।
★খোদার পাক আরশ জুড়ে,যাঁর ছায়া বিরাজে,
★তেমনি এক মহান রাজন,আমাদের নূর নবীজী।।★★
৫. বুঝগেয়ী জিসকে আগে সবহি মশয়েলে,শামা উয়হ লেকর আয়া, হামারা নবী।
★আগমনে যাঁর নিস্প্রভ,সব দীপ শিখার বাতি,
★এমনি এক নুরের বাতি,নিয়ে এলেন নুর নবীজী।।★★
৬. জিনকা তলউকা দো বুন্দ হ্যায় আবে হায়াত,
হ্যায় উয়হ জানে মসীহা, হামারা নবী।
★যাঁর দু’হাতের তালুর মাঝে,আবে হায়াত লুকিয়ে আছে,
★তেমনি এক প্রাণসঞ্চারী প্রস্রবণ,আমাদের নূর নবীজী।।★★
৭. আরশ কুরছি কি থি,আয়না বনদিয়া,ছোয়ে হক যব, সুদহারা হামারা নবী।
★আরশ কুরছির প্রতিচ্ছিবি,আমাদের নূর নবীজী,
★সত্য যখন লুক্কায়িত,উদ্ধারিলেন মোর নবীজী।।★★
৮. খলক সে আউলিয়া,আউলিয়া ছে রাসুল,আউর রাসুলুছে আলা হামারা নবী।
★সৃষ্টি থেকে আউলিয়া,আউলিয়া থেকে রাসুল বড়
★আর রাসুলগণের মাঝে সেরা,আমাদের নূর নবীজী।।★★
৯. আসমানোহি পর সব নবী রাহ গেয়ে,আরশ আযমপে পৌঁহছা হামারা নবী।
★সকল নবী রয়ে গেলেন,আকাশেরি এক কোনে,
★আরশে গিয়ে মোর নবীজী,দেখা করেন প্রভূর সনে।।★★
১০. হুসন খাতা হ্যায় জিসকে,নিমক কি কসম
হ্যায় উয়হ মলিহে দিলারা,হামারা নবী।
★সৌন্দর্য সুধা করে কসম,সে মহান প্রতিপালকের,
★সে প্রেমাস্পদ,মনের মানুষ,আমাদের নূর নবীজী।।★★
১১. জিকর সব ফিকে জবতক না-মজকুর হো,নমকিন হুসনেওয়ালা,হামারা নবী।
★সবার কথা ব্যর্থ জানি,যদি না নাও তাঁর পাক নাম খানি,
★মাধুর্য্যমন্ডিত সৌন্দর্যে ভরা,আমাদের নূর নবীজী।।★★
১২. জিসকি দো বোন্দ হ্যায় কাওসার ও সাল সাবিল,
হ্যায় উয়হ রহমতকা দরিয়া,হামারা নবী।
★যার দু’টি দয়ার ফোটা, কাওসার ও সাল সাবিল,
★সে রহমতের মহাসাগর,আমাদের নূর নবীজী।।★★
১৩. যেয়ছে ছবকা খোদা এক হ্যায় ওয়ছে হি,
ইনকা উনকা তোমহারা,হামারা নবী।
★মহান প্রভূ, আল্লাহ মোদের,সবার তরে এক যেমনি,
★তেমনি ও ভাই,তোমার আমার সর্বজনার নূর নবীজী।।★★
১৪. করনো বদলি রাসুলোকি হোতি রাহি,চাঁদ বদলিকা নিকলা,হামারা নবী।
★একের পর এক,রাসুলগনের আসাযাওয়া ধরণী পরে
★মোর নবীজী পূর্ণিমার চাঁদ, দীপ্তি ছড়ান সবার মাঝে।।★★
১৫. কওন দেতা হ্যায় দেনেকো মু চাহিয়ে,
দেনেওয়ালা হ্যায় সাচ্ছা হামারা নবী।
★কে আছে ভাই এমন দাতা,পাবে তুমি, যা চাহ তা,
★সত্যিকারের দাতা সে যে, আমাদেরি নূর নবীজী।।★★
১৬. কেয়া খবর কিতনে তারে খিলে,ছুপ গেয়ে,
পর না ডুবে, না ডুবা হামারা নবী।
★আকাশেতে কত তারা,ডুবলো যে তার হিসাব কোথা?
★আমার নবী নক্ষত্র এক, ডুবে না সে,ডুবলে ধরা।।★★
১৭. মুলকে কাওনাইন মে আম্বিয়া তাজেদার
তাজেদারো কা আঁকা হামারা নবী।
★সুবিশাল এ জগত মাঝে,নবীগণই মুকুটধারী,
★মুকুটধারী সর্বজনার শিরোমনি মোর নবীজী।।★★
১৮. লা মঁকা তক উজলা হ্যায় জিসকো উয়হ হ্যায়,
হার মঁকা কা উজালা হামারা নবী।
★লা মকানে আলো ছড়ায়,সে আমারি নূর নবীজী,
★সর্বস্থানে, সবার হৃদে দ্যুতি ছড়ান,মোর নবীজী।★★
১৯. ছারে আচ্ছো মে আচ্ছা,ছমজিয়ে জিছে,
হ্যায় উছ আচ্ছে ছে আচ্ছা হামারা নবী।
★ভালো সে যতই ভালো,হোক না গিয়ে,
★জগতের সব ভালোর মাঝে অনন্য,সে আমার নবী।।★★
২০. ছারে উঁচুমে উঁচা,ছমজিয়ে জিছে,হ্যায় উছ উঁচোসে উঁচা, হামারা নবী।
★জগতের সব উঁচুর মাঝে,এভারেষ্ট যে ঐ বিরাজে,
★মোর নবীজীর শানটি সদাই,তেমনি সকল উঁচুর ‘পরে।★★
২১. আম্বিয়াসে করো আরজ কেঁউ মালেকো,
কেয়া নবী হ্যায় তোমহারা হামারা নবী।
★নবীর কাছে ফেরেশতারা,পেশ করেন না আরজিনামা,
★বড়ই মহান,উঁচুতে তাঁর শান,আমাদেরি নূর নবীজীর।।★★
২২. জিছনে টুকড়ে কিয়ে হেঁ ক্কমরকো উয়হ হ্যায়,
নুরে ওয়াহাদাত কা টুকড়া হামারা নবী।
★চাঁদকে দুই টুকরা করেন,আঙ্গূলের এক ঈশারাতে।।
★একক সত্তার টুকরা যে এক,আমাদেরি নূর নবীজী।।
২৩. ছব চমক ওয়ালে,উজলুঁমে চমকা কিয়ে,
আন্ধে শিশো মে চমকা হামারা নবী।
★সকল প্রদীপ আলো বিলায়, আলোকিত ঐ সদনে,
★আঁধার রাতে পূর্ণ শশী আমাদেরি নূর নবীজী।।★★
২৪. জিসনে মুরদা দিলোঁকো দি,উমরে আবদ,
হ্যায় উয়হ জানে মসীহা হামারা নবী।
★মৃতবৎ অন্তরে যিনি,সঞ্চারিলেন জীবন সুধা,
★তেমনি এক সঞ্জীবণী,প্রসবন সে আমারি নবী।।★★
২৫. গমজদোঁকো রেজা মুশদা দি’জে কেহ হ্যায়,
বে কঁছুকা ছাহারা, হামারা নবী।
★বিপদাপন্ন আর দুঃখীজনে,সঞ্চারিলেন স্বস্তিবাণী,
★সাথীহারা নিরাশ্রয়ের সাথী সে যে, আমার নবী।।★★
মাশা'আল্লাহ, সুবহানাল্লাহ
ReplyDelete