Monday, June 3, 2019

নারায়ণহাট দঃজুজখোলা কামিয়াব তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন।

৩ জুন ২০১৯ ইং, রোজ সোমবার নারায়ণহাট দঃ জুজখোলা কামিয়াব তরুণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দঃ জুজখোলা জামে মসজিদে মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আমানুল্লাহ রাশেলের সঞ্চালনায় "ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল সম্পন্ন হয়"। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস এসোশিয়েশন ক্লাবের সভাপতি জনাব মুহাম্মদ ইদ্রীচ আলমপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মুহাম্মদ সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাষ্টার মুহাম্মদ আবুল বশর, জনাব আব্দুল করিম বাবুল মেম্বার, জনাব ডাক্তার মুহাম্মদ ইদ্রীচ আলম, জনাব মুহাম্মদ আবু তাহের (প্রবাসী), জনাব আহমদ ছাফা ও জনাব আব্দুল মুনাফ (প্রবাসী)। প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল মাবুদ হোসাইনী, বিশেষ আলোচক ছিলেন মাওলানা কাজী আবু বক্কর হোসাইনী, মাওলানা মুসলিম উদ্দীন, ও মাওলানা নুরুচ্ছাফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবির মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ নাঈম উদ্দীন।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন মুহাম্মদ করিমুচ্ছাফা, কামিয়াব তরুণ সংঘের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলা উদ্দিন। যাদের আন্তরিক সহযোগিতা ছিল তারা হলেন প্রবাসী আব্দুস সবুর, কামিয়াবের সিনিয়র সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, শামীম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল্লাহ।   

No comments:

Post a Comment